শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

জামায়াত আমীর খুলনা আসছেন মঙ্গলবার:

রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) :

 

ঢাকায় জাতীয় সমাবেশে যোগ দিতে গিয়ে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত খুলনা জেলার দাকোপ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু সাঈদের পরিবারকে শান্তনা দিতে খুলনা আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

 

আগামী ২২ জুলাই (মঙ্গলবার) সকালে তিনি ঢাকা থেকে খুলনা আসছেন বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

 

মিয়া গোলাম পরওয়ার বলেন, আমীরে জামায়াত রবিবারই খুলনা যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু সমাবেশস্থলে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা আপাতত: কোথাও সফর না করার পরামর্শ দিয়েছেন। এজন্য মঙ্গলবার(২২ জুলাই) তিনি খুলনা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমীরে জামায়াতের খুলনার সফরসূচি পরে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

 

তবে সম্ভবত: সকালে ঢাকা থেকে রওয়ানা দিয়ে খুলনার দাকোপের মাওলানা আবু সাঈদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের শান্তনা দিয়ে, তার কবর জিয়ারত শেষে আবারো ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করতে পারেন। জামায়াত আমী‌রের সাথে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার থাকবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা