রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) :
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি “আইনুল ইসলাম চৌধুরী (চঞ্চল)” একজন সৎ, নিষ্ঠাবান এবং জনবান্ধব রাজনীতিক হিসেবে এলাকাবাসীর মাঝে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় রাজনীতিতে সক্রিয় থেকে দলের সংগঠনকে সুসংহত করেছেন এবং কর্মীদের পাশে থেকেছেন নানা দুঃসময়ে।

দলীয় নেতাকর্মীদের মতে, “চঞ্চল” ভাই শুধু সংগঠনের দিক থেকেই নন, ব্যক্তিগত জীবনেও একজন পরিশ্রমী ও নীতিবান মানুষ। আন্দোলন-সংগ্রামের সময়ে তিনি মাঠে সক্রিয় উপস্থিতি বজায় রেখেছেন এবং দলের প্রতি শতভাগ আনুগত্য দেখিয়ে আসছেন।
নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতা দিয়ে “আইনুল ইসলাম চৌধুরী (চঞ্চল)” দলীয় কার্যক্রমকে নতুন মাত্রা দিয়েছেন। বিশেষ করে তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করতে তার ভূমিকাকে অনেকেই উদাহরণ হিসেবে দেখছেন। থানার প্রতিটি ওয়ার্ড কমিটি শক্তিশালী রাখতে তিনি নিয়মিত সভা, প্রশিক্ষণ ও সাংগঠনিক পর্যালোচনা করে থাকেন।
রাজনীতির বাইরেও তিনি সমাজসেবামূলক নানা উদ্যোগে সম্পৃক্ত। দরিদ্র ও অসহায়দের সহযোগিতা, রমজানে ইফতার বিতরণ, কোরবানির মাংস বণ্টনসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে তিনি ও তার দল নিয়মিত অংশগ্রহণ করে থাকেন। এ সব কার্যক্রমে সাধারণ মানুষ তার প্রতি আস্থা রাখেন।

বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদ সরকারের সময়ে তিনি একাধিকবার রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন । তারপরও আন্দোলন থেকে পিছপা হননি তিনি। বরং সংগঠনের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি মাঠে সক্রিয় রয়েছেন।

“আইনুল ইসলাম চৌধুরী (চঞ্চল)” শুধু তেজগাঁও শিল্পাঞ্চলের বিএনপি নেতাই নন, তিনি এই এলাকার জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন। ভবিষ্যত রাজনীতিতে তার মতো সাহসী, সৎ ও ত্যাগী নেতার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে বিশ্বাস করেন সহকর্মীরা।

দলীয় নেতাকর্মীদের মতে, “চঞ্চল” ভাই শুধু সংগঠনের দিক থেকেই নন, ব্যক্তিগত জীবনেও একজন পরিশ্রমী ও নীতিবান মানুষ। আন্দোলন-সংগ্রামের সময়ে তিনি মাঠে সক্রিয় উপস্থিতি বজায় রেখেছেন এবং দলের প্রতি শতভাগ আনুগত্য দেখিয়ে আসছেন।