শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

প্লট দুর্নীতি মামলায় রেহানা, টিউলিপ ও রাদওয়ানসহ ১৭ জনের বিচার শুরু:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

প্লট দুর্নীতির তিন মামলায় শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও রাদওয়ান সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। চার্জ গঠনের ফলে তাদের বিরুদ্ধে অনুষ্ঠানিক বিচার শুরু হলো। সাক্ষ্যগ্রহণ শরু হবে ১৩ আগস্ট।

 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ বিচারকাজ শুরুর দিনে তাদের পলাতক দেখিয়ে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

 

 

এর আগে পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা মামলার সব আসামিকে আদালতে হাজির হতে গত ১ জুলাই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত।

 

 

বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং দুই মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ২৮ জনের বিরুদ্ধে করা ছয় মামলা বিচারের জন্য প্রস্তুত হয়।

 

দৈনিক আলোকিত একুশে সংবাদ/এন এম 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা