শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

জামায়াত ইসলামী আমিরের হৃদযন্ত্রে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন:

রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) :

 

জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমানের হৃদযন্ত্রে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয় জামায়াত আমিরের।

 

 

এর আগে শনিবার পৌনে ৭টার দিকে ডা. শফিকুর রহমানকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। সেখানে সাড়ে ৮টার দিকে তার অপারেশন শুরু হয়। চার ঘণ্টার বেশি সময় লাগতে পারে বলে চিকিৎসকরা আভাস দিয়েছিলেন।

 

 

তার আগে শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দলের আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি করা হবে শনিবার। এ দিন সকাল সাড়ে সাতটার দিকে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিশিষ্ট চিকিৎসক জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে একটি টিম তার এই চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছে।

 

 

এনজিওগ্রামে তার হার্টের আর্টারিতে কম বেশি ৬টার মত ব্লক ধরা পড়েছে। এর মধ্যে তিনটি ব্লক খুব বেশি ৮৬ শতাংশ পর্যন্ত। আর কিছু ব্লক আছে ৬০ শতাংশের মত। তার চিকিৎসা সফলতা ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছিল।

 

 

 

শুক্রবার জামায়াত আমিরের খোঁজ নিতে হাসপাতালে যান অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং জামায়াতের শহীদ নেতাদের পরিবারের সদস্যরা। তারা ডা. শফিকুর রহমানের অসুস্থতার খোঁজখবর নেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন। জামায়াতের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

 

দৈনিক আলোকিত একুশে সংবাদ/এন এম 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা