বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী: এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় অর্ধেক ফেল! পাসের হার ৫২.১২ শতাংশ?: তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই):

নিকলীতে এডভোকেট ফয়সালের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা :

রিপোর্ট : ওয়াসি উল কবির (বাবু) :

 

জুলাই গণঅভ্যুানের বর্ষপূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের নিকলীতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

 

মঙ্গলবার সকাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির গণ যোগাযোগ বিষয়ক সহ-সম্পাদক, সহকারী এটর্নি জেনারেল এডভোকেট এ এম জামিউল হক ফয়সালের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রাটি বের হয়।

 

আনন্দ শোভাযাত্রায় নিকলী উপজেলা যুবদলের সদস্য কাদির আহমেদ রাজু, কারপাশা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ, নিকলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. জহির, নিকলী উপজেলা যুবদল নেতা মো. নাগর মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

শোভাযাত্রাটি নিকলী নতুন বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সরক প্রদক্ষিণ করে ঈদগাহ মাঠ হয়ে নতুন বাজারে গিয়ে শেষ হয়। 

 

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনায় এডভোকেট এ এম জামিউল হক ফয়সাল বলেন, দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। এখন দেশ ও জনমানুষের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যেতে হবে।

 

দৈনিক আলোকিত একুশে সংবাদ/এন এম 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা