বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

রাজধানীর একটি বেসরকারি হসপিটালের বেসমেন্টে থাকা গাড়ি থেকে জোড়া লাশ উদ্ধার:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

মঙ্গলবার (১২ আগস্ট) ‎রাজধানীর মৌচাকে  ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি িপ্রাইভেট কার থেকে দুটি মরদেহ উদ্ধার করে রমনা থানার পুলিশ। 

দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে মরদেহ হস্তান্তরের সময় পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী নিহতরা হলেন- জাকির হোসেন (২৮) ও মিজানুর রহমান (৪৪)। পরিবারের অভিযোগ, তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, এখন পর্যন্ত এটি হত্যা বলে প্রমাণ করার মতো কোনো সূত্র পাওয়া যায়নি। 

নিহত জাকির হোসেন নোয়াখালীর চাটখিল উপজেলার লটপটিয়া খামারবাড়ি এলাকার আবু তাহেরের ছেলে। অপরদিকে নিহত মিজানুর রহমান একই উপজেলার দক্ষিণ গোমাতলীর মৃত আব্দুল হাকিমের ছেলে।

 

নিহত জাকিরের বাবা আবু তাহের বলেন, আমার ছেলে পেশায় গাড়িচালক। আমেরিকা যাওয়ার জন্য গুলিস্তানের একটি ট্রাভেল এজেন্সিতে ২৫ লাখ টাকা জমা দিয়েছে। গত ১০ আগস্ট সকালের দিকে আদম ব্যবসায়ীরা মিজান ও আমার ছেলে জাকিরকে নিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে রোগী দেখার কথা বলে নিয়ে আসে। রোগী দেখে আমার ছেলেকে পল্টনের ওই ট্রাভেল এজেন্সিতে পৌঁছে দিতে বলেন আদম ব‍্যবসায়ীরা।

 

 

তিনি আরও বলেন, দুই বছর আগে দালালের চক্রান্তে পড়ে ওই ট্রাভেল এজেন্সিকে ২৫ লাখ টাকা দেয় আমার ছেলে। তারা আমার ছেলেকে আমেরিকা না পাঠিয়ে শ্রীলঙ্কা থেকে প্রায় ছয় মাস ঘুরিয়ে নিয়ে আসে। এরপর থেকেই আমেরিকা যাওয়ার কথা বললে বিভিন্ন সময় হুমকি দিতো মিরাজ, বজলু, ইমন, রাশেদ ও ফরহাদ। আমার ছেলেকে বেশ কয়েকবার মারধরও করেছে তারা। পরবর্তী সময়ে সেই টাকাও ফেরত দেয়নি। গত ১০ আগস্ট সেই টাকা ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু পরদিন উদ্ধার হয় জাকির ও মিজানের লাশ। তাই আমাদের ধারণা তারা আমার ছেলেকে হত্যার পর ওই গাড়িতে লাশ রেখে গেছে।

 

আবু তাহের বলেন, সরকারের কাছে আমাদের দাবি- আমার ছেলেসহ দুজনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের পর অপরাধীদের যেন আইনের আওতায় আনা হয়।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, গতকাল মৌচাকের একটি বেসরকারি হাসপাতালের বেজমেন্টে প্রাইভেটকারের ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় জাকির ও মিজান নামে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাদের নামপরিচয় পাওয়া না গেলেও পরে তা জানা যায়। গাড়িটি টয়োটা ফিল্ডার– এক্স মডেলের। মালিক জোবায়ের আহমেদ সৌরভ। পরে তাদের দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে কলেজের মর্গে পাঠানো হয়।

 

তিনি আরও জানান, বেজমেন্টের নিচে একজন ধূমপান করতে গিয়ে তাদেরকে মৃত অবস্থায় গাড়ির মধ‍্যে দেখতে পায়। পরে আমাদেরকে খবর দিলে তার মরদেহ উদ্ধার করি। সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে হত্যাকাণ্ড মনে হয়নি। তবে, বিষক্রিয়া অথবা সাফোকেশনে ঘুমের মধ‍্যে মারা গিয়ে থাকতে পারে।

 

ওসি গোলাম ফারুক বলেন, এটি হত্যাকাণ্ড কিনা, সে বিষয়টি মাথায় রেখে তদন্ত চলছে। আমরা জানতে পেরেছি আমেরিকা যাওয়ার জন্য জাকির একটি ট্রাভেল এজেন্সিতে টাকা দিয়েছিল। এর পেছনে তাদের কোনো সম্পৃক্ততা আছে কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

 

দৈনিক আলোকিত একুশে সংবাদ/এন এম 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা