বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর সমাধিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে বনানী থানা স্বেচ্ছাসেবক দল:

রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) :

 

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বনানী থানা স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে বনানী কবরস্থানে সংগঠনের বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু সহ নেতা-কর্মীরা উপস্থিত হয়ে কোকোর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় বক্তারা আরাফাত রহমান কোকোর রাজনৈতিক ও ক্রীড়া ক্ষেত্রে অবদান স্মরণ করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

বক্তারা বলেন, “আরাফাত রহমান কোকো ছিলেন একজন দেশপ্রেমিক ও ক্রীড়া সংগঠক, যিনি দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর স্মৃতি আমাদের সংগ্রামে প্রেরণা যোগাবে।”

 

উল্লেখ্য, আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় ইন্তেকাল করেন। মৃত্যুর পর তাঁকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা