বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

বনানীর সিসা লাউঞ্জে রাহাত হোসেন রাব্বি হত্যাকাণ্ড: প্রধান দুই আসামি গ্রেপ্তার:

রিপোর্ট : ওয়াসি উল কবির (বাবু) :

 

রাজধানীর বনানীতে ‘৩৬০ ডিগ্রি’ সিসা লাউঞ্জে রাহাত হোসেন রাব্বি (৩১) হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান দুই আসামি মুন্না ও  মাকসুদুর রহমান হামজাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার বিকেলে কুমিল্লার বরুড়া থানার এলাকায় যৌথ অভিযানে র‌্যাব-১ ও র‌্যাব-১১ এর সদস্যরা তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি হামজা (২৬) কুমিল্লার দেবিদ্বার থানার গাংটিয়ারা গ্রামের আব্দুল আল মামুন মোল্লার ছেলে। অন্যজন মুন্না (২৭) ঢাকার মোহাম্মদপুরের আব্দুল ওহিদের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট ভোর ৫টা ২৮ মিনিটে বনানীর ১১ নম্বর রোডের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে নামার সময় ইন্টারনেট ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বীকে মুন্না ও হামজা পথরোধ করে। রাব্বি মুন্নাকে চিনতে পারায় উভয়ের মধ্যে তর্ক বেধে যায়। এ সময় মুন্না পাঞ্জাবির পকেট থেকে ধারালো ছুরি বের করে রাব্বি কে একের পর এক কয়েকটি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

 

আহত অবস্থায় রাব্বি কে স্থানীয়রা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

র‌্যাব আরো জানায়, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে রাব্বিকে হত্যার উদ্দেশ্যে তারা ছুরিকাঘাত করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেপ্তারকৃত দুজন আসামি।

নিহত রাহাত হোসেন রাব্বির বাবা রবিউল আওয়াল বনানী থানায় হত্যার মামলা দায়ের করেছেন। মামলাটি বনানী থানার মামলা নং-১৭ হিসেবে নথিভুক্ত হয়েছে।

 

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই আসামিই হত্যার ঘটনা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এর আগে শুক্রবারই একই মামলার আরও চার আসামিকে বনানী এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। তারা হলেন—মীর হোসেন (২২), ফজলে রাব্বি (২৪), সাব্বির আহমেদ সুমন (৩০) ও আরাফাত ইসলাম ফাহিম (২৭)।

 

এ বিষয়ে প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বলেন, “মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই আমজাদ শেখ চার আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।”

 

দৈনিক আলোকিত একুশে সংবাদ/এন এম 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা