বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেই সেলিম প্রধান গ্রেপ্তার:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

রাজধানীর বারিধারা থেকে মাদকসহ আলোচিত ব্যবসায়ী সেলিম প্রধানকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। 

 

শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বারিধারার একটি সিসা বার থেকে তাকে আটক করা হয়।

 

গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আল আমিন হোসাইন গণমাধ্যমকে জানান, সেলিম প্রধান বারিধারায় সিসা বার পরিচালনা করছিলেন। সেখানে মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে গুলশান থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, সেলিম প্রধান ২০১৯ সালের অক্টোবরে বিদেশে পালানোর সময়ও গ্রেপ্তার হয়েছিলেন। সে সময় তিনি অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার মূলহোতা হিসেবে আলোচনায় আসেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব তার গুলশানের অফিস ও বনানীর বাসায় অভিযান চালায়। অভিযানে বিদেশি মদ, নগদ টাকা, বৈদেশিক মুদ্রা, পাসপোর্ট, হরিণের চামড়া, ব্যাংকের চেক ও অনলাইন গেমিং পরিচালনার সার্ভার জব্দ করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।

 

এ বিষয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আল আমিন হোসাইন জানান, তার বিরুদ্ধে নতুন মামলার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা