মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী: এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় অর্ধেক ফেল! পাসের হার ৫২.১২ শতাংশ?: তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই): বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তার তাহসিফের মরদেহ উদ্ধার:

ফরিদগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন:

রিপোর্ট : রুহুল আমিন খাঁন স্বপনঃ

 

 ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র সড়কটির বেহাল দশার প্রতিবাদে মানববন্ধন ও ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী। তাদের দাবি, দীর্ঘদিনের এই অবহেলিত সড়কটি দ্রুত সংস্কার করা হোক।

 

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে পূর্ব জয়শ্রী বটগাছ সংলগ্ন খালপাড় থেকে বিদ্যালয় পর্যন্ত সড়কের দুরবস্থা তুলে ধরতে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এলাকাবাসীর অভিযোগ, বর্ষাকালে সড়কটি পুরোপুরি ডুবে যায়। তখন শিক্ষার্থীদের বাঁশের সাঁকো অথবা হাঁটুসমান পানি পেরিয়ে বিদ্যালয়ে যেতে হয়।

শিক্ষক ও এলাকাবাসীর বক্তব্য

পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুনছুর মাস্টার বলেন, ‘প্রায় ১৫ বছর ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। রাস্তার খারাপ অবস্থার কারণে দূর থেকে কোনো শিক্ষক এই বিদ্যালয়ে আসতে চান না।’

সহকারী শিক্ষক সেলিনা আক্তার জানান, ‘একটু বৃষ্টি হলেই বিদ্যালয়ের চারপাশে জলাবদ্ধতা তৈরি হয়। এতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়। অভিভাবকরাও তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে নিরুৎসাহিত হন, যার কারণে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমছে।’

 

উপজেলা যুবদলের সহ-সভাপতি আবুল বাশার সোহেল বলেন, ‘এই সড়কটি সবচেয়ে বেশি অবহেলিত। সামান্য বৃষ্টিতেই পুকুর ও কুয়োর কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। স্কুলের মাঠের অবস্থাও খারাপ, বর্ষায় খেলাধুলা করা যায় না। আমি উপজেলা প্রশাসন এবং বিশিষ্ট শিল্পপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যেন দ্রুত সড়কটি সংস্কার করা হয়।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন ব্যাপারী, প্রবাসী নূরুননবী ব্যাপারী ও নূরে আলম, যুবদল সভাপতি মামুন, ব্যবসায়ী সিরাজ ব্যাপারী, কৃষক আমির হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা।

স্থানীয়রা আশা করছেন, প্রশাসন দ্রুত এই সড়ক ও বিদ্যালয়ের মাঠ সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা