বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা-৪ জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, যা জানা গেল: রিজেন্টের আলোচিত সেই সাহেদ ফের গ্রেপ্তার: পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি: ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতলেন রদ্রি: আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন: ঢামেকে মাই হেলথ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের এক দালাল আটক: মেয়াদ উত্তীর্ণের ফাঁদে গ্রাহকের টাকা ও ইন্টারনেট ডাটা: মোবাইল অপারেটরদের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ: হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা আইআরজিসির: সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিক ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই: সুইজারল্যান্ডকে ৩–১ গোলে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা:

ঢাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা দুই শুটার গ্রেপ্তার:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

রাজধানীর পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে তারিক সাইফ মামুনকে হত্যায় অংশ নেয়া দুই শুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাদের কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল গ্রেপ্তার করে।

গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবির একটি দল তাদের গ্রেপ্তার করেছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- রুবেল ও ইব্রাহিম। গ্রেপ্তারকৃত দুজনই পেশাদার শুটার হিসেবে কাজ করে।

 

এর আগে সোমবার পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় প্রকাশ্যে গুলি করে তারিক সাইফ মামুন নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়।

 

পুলিশ জানায়, নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী। পুরোনো একটি মামলায় আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার পর সন্ত্রাসীরা মামুনকে গুলি করে হত্যা করে। ন্যাশনাল হাসপাতালের সামনে প্রকাশ্যে তাকে গুলি করে হত্যার ভিডিও ছড়িয়ে পড়ায় আতঙ্ক তৈরী হয়। হত্যাকারীদের ধরতে ঘটনার পর থেকে পুলিশ ও গোয়েন্দা বাহিনী তৎপরতা শুরু করে।

 

উল্লেখ্য, দুই বছর আগেও রাজধানীর তেজগাঁও এলাকায় মামুনকে হত্যার চেষ্টা করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা