বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা-৪ জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, যা জানা গেল: রিজেন্টের আলোচিত সেই সাহেদ ফের গ্রেপ্তার: পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি: ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতলেন রদ্রি: আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন: ঢামেকে মাই হেলথ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের এক দালাল আটক: মেয়াদ উত্তীর্ণের ফাঁদে গ্রাহকের টাকা ও ইন্টারনেট ডাটা: মোবাইল অপারেটরদের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ: হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা আইআরজিসির: সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিক ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই: সুইজারল্যান্ডকে ৩–১ গোলে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা:

এবার দোলাইপাড়ে বাসে আগুন:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

রাজধানীর দোলাইরপাড় মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, আগুন লাগার খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা দোলাইরপাড় মোড়ে পৌঁছান। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন বলেন, দোলাইরপাড় মোড়ে একটি বাসে আগুন লাগে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

 

এর আগে আজ বেলা একটার দিকে রাজধানীর শাহ আলী থানা এলাকায় শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, যাত্রীবেশে বাসে উঠে তিন ব্যক্তি আগুন দেন।

 

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

 

এর আগে ১০ নভেম্বর দিবাগত রাত পৌনে একটার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাস এবং দুইটার দিকে যাত্রাবাড়ীর কাজলা টোল প্লাজার কাছে রাইদা পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর আসে। ১১ নভেম্বর ভোর চারটার দিকে উত্তরা জনপথ মোড়ে রাইদা পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়।

 

ফায়ার সার্ভিস জানায়, যে তিনটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে, সেগুলোয় কোনো যাত্রী ছিল না। বাসগুলো পার্ক করা ছিল। এ ছাড়া ১০ নভেম্বর রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় পরিত্যক্ত একটি প্রাইভেট কারে আগুন লাগে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা