বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বিশেষ অভিযানে গ্রেফতার কৃষিবিদ ইসরাতুল আলম (কিরণ), পুলিশ বলছে তদন্ত চলছে: বাংলাদেশের রূপান্তরের স্থপতি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: শ্রীপুরে ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে জামায়াতের সাবেক নেতার পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগ স্বামীর: ঈদে ৭ দিনের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-শেয়ারবাজার: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ: পবিত্র ঈদুল আজহা আজ: ৬০ কিলোমিটারে দীর্ঘ যানজট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে: এসির গ্যাস লিকেজ হয়ে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর মাসুদ রানা যেভাবে পরিচালক পদ বাগালেন:

গাজীপুরের বাইপাইল এলাকায় সকালে মৃদু ভূমিকম্প অনুভূত:

রিপোর্ট : আবহাওয়া ডেস্ক :

 

আবারও দেশে ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মৃদু এই ভূমিকম্পের উৎপত্তিস্থল গাজীপুর বলেও জানিয়েছে সংস্থাটি।

 

শনিবার (২২ নভেম্বর) গাজীপুরের বাইপাইল এলাকায় সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩।

 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, ভূমিকম্পটি সকাল ১০টা ৩৬ মিনিটে এলাকায় আঘাত হানে।

 

এর আগে, গতকালও শুক্রবার (২১ নভেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে অন্তত ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

 

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গতকালের ওই ভূমিকম্পটি সকাল ১০টা ৩৮ মিনিটে রেকর্ড করা হয় এবং এর মাত্রা ছিল ৫.৭। নরসিংদীর মাধবদীতে এটির উৎপত্তিস্থল ছিল। যা ঢাকার আগারগাঁওয়ের সিসমিক সেন্টার থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে অবস্থিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা