বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী: এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় অর্ধেক ফেল! পাসের হার ৫২.১২ শতাংশ?: তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই):

ভুটান-মণিপুর-বঙ্গোপসাগরে ভূমিকম্প:

রিপোর্ট : আবহাওয়া ডেস্ক :

 

বঙ্গোপসাগর, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর ও ভুটানে হালকা মাত্রার তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিটে বঙ্গপোসাগরে ৪ মাত্রায় ও আজ বৃহস্পতিবার ভোর ৫টা ৪২ মিনিটে মণিপুরের নোনি জেলায় ৩ দশমিক ৫ মাত্রার কম্পন রেকর্ড করা হয়। আর বুধবার রাত ১১টা ৩২ মিনিটে ৩ মাত্রার ভূমিকম্প হয় ভুটানে।

ভারতীয় মণিপুরের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল স্থলভাগে। তবে স্থানীয়ভাবে কম্পন অনুভূত হলেও, মাত্র কম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। এদিকে, উপকূল থেকে দূরে সমুদ্র এলাকায় কেন্দ্রস্থল হওয়ায় বঙ্গোপসাগরে হওয়া ভূমিকম্পের প্রভাব বাংলাদেশ কিংবা ভারতের কোনো উপকূলীয় অঞ্চলে পড়েনি।

এদিকে, মণিপুরে ভূমিকম্প হওয়ার পর বাংলাদেশের সিলেট অঞ্চলে ভূমিকম্প হয়েছে বলে দাবি করেন অনেকে। তবে ঢাকার আবহাওয়া অফিসের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের পেশাগত সহকারী নিজাম উদ্দীন আহমেদ জাগো নিউজকে বলেন, মনিপুরে একটি ভূমিকম্পের খবর শুনেছি। আর বঙ্গোপসাগরে একটি ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এটার মাত্রা ৪। এটা অনেক দূরে বিধায় আমাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে না। তাছাড়া এটার মাত্রাও কম।

তিনি বলেন, সাগরেও মাঝে মাঝে ভূমিকম্প হয়। ৭ মাত্রার কম্পন হলে তখন সুনামির সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা