বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বিশেষ অভিযানে গ্রেফতার কৃষিবিদ ইসরাতুল আলম (কিরণ), পুলিশ বলছে তদন্ত চলছে: বাংলাদেশের রূপান্তরের স্থপতি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: শ্রীপুরে ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে জামায়াতের সাবেক নেতার পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগ স্বামীর: ঈদে ৭ দিনের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-শেয়ারবাজার: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ: পবিত্র ঈদুল আজহা আজ: ৬০ কিলোমিটারে দীর্ঘ যানজট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে: এসির গ্যাস লিকেজ হয়ে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর মাসুদ রানা যেভাবে পরিচালক পদ বাগালেন:

খুলনায় আদালতের সামনে গুলিতে নিহত ২:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

খুলনার আদালত চত্বরের প্রধান ফটকের সামনে কুপিয়ে এবং গুলি করে দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- নতুন বাজার এলাকার হাসিব ও নগরীর বাগমারা এলাকার রাজন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, আসামিরা হাজিরা দিয়ে মোটরসাইকেলে বের হওয়ার মুহূর্তে দায়রা জজ আদালতের সামনে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

 

মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) ত ম রোকনুজ্জামান দুই জন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

 

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম বলেন, আদালতের সামনে দুইজনকে গুলি করা হয়েছে—সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা