বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা-৪ জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, যা জানা গেল: রিজেন্টের আলোচিত সেই সাহেদ ফের গ্রেপ্তার: পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি: ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতলেন রদ্রি: আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন: ঢামেকে মাই হেলথ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের এক দালাল আটক: মেয়াদ উত্তীর্ণের ফাঁদে গ্রাহকের টাকা ও ইন্টারনেট ডাটা: মোবাইল অপারেটরদের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ: হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা আইআরজিসির: সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিক ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই: সুইজারল্যান্ডকে ৩–১ গোলে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা:

আগারগাঁও পাসপোর্ট অফিসের ভেতরে ককটেল বিস্ফোরণ:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও পাসপোর্ট অফিসের ভেতরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে এসে আগারগাঁও পাসপোর্ট অফিসের ভেতরের প্রধান ফটকে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে বিস্ফোরণ ঘটিয়ে তারা মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। তিনি জানান, এ ঘটনার খবর আমাদের কেউ জানায়নি। পরে আমরা বিষয়টি জানতে পারি। রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা আগারগাঁও পাসপোর্ট অফিসের ভেতরে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা