বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা-৪ জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, যা জানা গেল: রিজেন্টের আলোচিত সেই সাহেদ ফের গ্রেপ্তার: পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি: ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতলেন রদ্রি: আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন: ঢামেকে মাই হেলথ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের এক দালাল আটক: মেয়াদ উত্তীর্ণের ফাঁদে গ্রাহকের টাকা ও ইন্টারনেট ডাটা: মোবাইল অপারেটরদের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ: হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা আইআরজিসির: সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিক ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই: সুইজারল্যান্ডকে ৩–১ গোলে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা:

রাজধানীর হাজারীবাগে ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাতারার লাশ উদ্ধার:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

রাজধানীর হাজারীবাগের জিগাতলা কাঁচাবাজার সংলগ্ন একটি ছাত্রীবাস থেকে জান্নাতারা রুমী (৩০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ (ধানমন্ডি থানা) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। এই মেয়েটা ধানমন্ডি ৩২-এ এক বয়স্ক মহিলাকে জয় বাংলা বলার পর মারধর করে পুলিশে দিয়েছিলেন। সেই সময় এটা বেশ আলোচিত হয়।

 

 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ছাত্রীবাস থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, জান্নাতারা রুমী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে জড়িত। জান্নাতারা রুমী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানাধীন মো. জাকির হোসেনের মেয়ে। তার মায়ের নাম নুরজাহান বেগম।

 

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, সে এলাকায় থাকাকালীন এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা