বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

“ইনকিলাব মঞ্চ” যে কোনো মুহূর্তে যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচি!:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

ওসমান হাদিকে হত্যার ঘটনায় চলমান বিক্ষোভে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি জানিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেছেন, কাউকেই সেফ এক্সিট দেয়া হবে না। যে কোনো মুহূর্তে যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচি দেয়া হতে পারে।

 

শনিবার (২৭ ডিসেম্বর) ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ কর্মসূচি। রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ।

 

হাদির খুনিদের গ্রেফতার ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবিতে নেতাকর্মীরা দিচ্ছেন স্লোগান। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

 

সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, যে উপদেষ্টারা ভাবছেন এক মাস ক্ষমতায় আছেন, এরপর বিদেশে পাড়ি জমাবেন, তাদের কাউকেই সেফ এক্সিট দেয়া হবে না। বিদেশে পালাতে পারবেন না, রক্তের সঙ্গে বেইমানি করলে এই জমিনে বিচার করবে জনতা।

 

আবদুল্লাহ আল জাবের বলেন, আন্দোলন চলাকালে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া আসেনি। তাই আগামী দিনে যে কোনো মুহূর্তে যমুনা ও সংসদ ভবন ঘেরাও করার কর্মসূচিও হতে পারে।

 

উপদেষ্টাদের উদ্দেশে তিনি বলেন, কারা হাদি হত্যার বিচারে বাধা হয়ে দাঁড়াচ্ছেন? নাম বলেন আপনার, পাহারা দেব আমরা। এই খুনের পেছনে কারা বলেন, আমরা আপনাকে পাহারা দেব।

 

‘জনগণের ম্যান্ডেট নিয়ে সরকারে এসেছি– এই কথা বলতে সরকারের লজ্জা লাগে না? ১ হাজার ৪০০ জনকে হত্যার বিচার করতে পারেনি সরকার, লজ্জা লাগে না?’, যোগ করেন আবদুল্লাহ আল জাবের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা