বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদির কবর জিয়ারত করেন তিনি। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করেন তারেক রহমান।

 

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে বের হন তারেক রহমান। বেলা ১১টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

 

তারেক রহমানের আগমনের খবরে শাহবাগ মোড় ও আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছেন দলের বিপুল সংখ্যক নেতা–কর্মী। অনেকে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকা প্রদর্শন করে নানা স্লোগান দিচ্ছেন।

 

এদিকে ভোটার হতে আজ নির্বাচন কমিশনে (ইসি) যাবেন তারেক রহমান। দুপুরের দিকে ইসিতে গিয়ে ভোটার তালিকায় নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করবেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা