সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই স্থানীয় সরকার নির্বাচনে: বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের ম্যাগাজিন প্রকাশ : রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৩২: মহাখালীতে বাস ডাম্পিংয়ের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ: ধানমন্ডির এপেক্স ভবনের আগুন নিয়ন্ত্রণে: এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন: সালমান শাহ হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে অভিনেতা ডন : বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর্জন : রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা:

তারেক রহমানকে সমবেদনা জানালেন জামায়াত আমির:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

বৃহস্পতিবার (১ জানুয়ারি)  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 

সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তিনি তারেক রহমান (ভার্চুয়ালি) ও সেখানে উপস্থিত বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

 

এ সময় তিনি দলটির পক্ষ থেকে সমবেদনা প্রকাশ করেন এবং বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

 

সাক্ষাৎ শেষে জামায়াত আমির গুলশান কার্যালয়ে রাখা শোক বইয়ে তাঁর ব্যক্তিগত শোকবার্তা লিখে স্বাক্ষর করেন।উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

 

গতকাল বুধবার সংসদ ভবন এলাকায় তাঁর ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা