শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে গণসংযোগ, এলাকাবাসীর সঙ্গে সালাম বিনিময়:

রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) :

 

আজ শুক্রবার জুম্মা নামাজ শেষে ঢাকা-১৭ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব তারেক রহমানের পক্ষে গণসংযোগ ও সালাম বিনিময় কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় মহাখালী ২০ নং ওয়ার্ডে অবস্থিত ‘ত্রাণ ও দুর্যোগ’ ভবনের পেছনের মধ্যপাড়া এলাকার সর্বস্তরের জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ‘মেহেদী হাসান মিশু’।

 

গণসংযোগকালে তিনি এলাকাবাসীর খোঁজখবর নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দেন। পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অবস্থান তুলে ধরেন।

 

‘মেহেদী হাসান মিশু’ বলেন, “জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। ঢাকা-১৭ আসনের মানুষ পরিবর্তন চায়, তারা একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে।”

 

 

 

এ সময় এলাকাবাসীও তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে এলাকার উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়ন সম্ভব হবে।

 

উল্লেখ্য, বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো ঢাকা-১৭ আসনে ধারাবাহিকভাবে গণসংযোগ ও জনসম্পৃক্ত কর্মসূচি চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা