রিপোর্ট : নিজস্ব প্রতিবাদক :
কিশোরগঞ্জের পরিচিত মুখ বীর মুক্তিযোদ্ধা জনাব আশরাফ উদ্দিন খান গতকাল ২.৩০ মিনিটে ঢাকার কর্মচারী হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭। তার প্রথম নামাজে জানাজা কিশোরগঞ্জের শহিদী মসজিদে হয়েছে অনুষ্ঠিত হয়েছে এবং দ্বিতীয় নামাজের জানাজা নিজ গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদীরের চানপুরে অনুষ্ঠিত হয়েছে । নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে । তিনি কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের উচ্চমান সহকারী পদে দীর্ঘদিন কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি চার মেয়ে সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় মেয়ে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পদে কর্মরত। দ্বিতীয় মেয়ে বাংলাদেশ সরকারের উপসচিব পদে কর্মরত। তার তৃতীয় মেয়ে সুইডেনে কলেরা ও উদারময় রোগের উপর পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন এবং চতুর্থ মেয়ে পিটিআই ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত আছেন। বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন কর্মজীবনে অত্যন্ত সৎ ও নির্ভীক মানুষ ছিলেন।