বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপির ৩ থানায় নতুন ওসি: শাপলা চত্বরে গণহত্যার মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ: সোনারগাঁও ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত: চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার: অর্ধশতাধিক মানুষকে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে উধাও, অভিযুক্ত শাওন ও জাহাঙ্গীর: বিআরটিএ’র মেট্রো সার্কেল-১, লাইসেন্স বোর্ডের দুর্নীতিবাজ আওয়ামী লীগের দোসর জিয়া বহাল তবিয়তে ! অঢেল সম্পদ গড়েছেন, দালাল সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা : স্কুল ব্যাগ পেয়ে হাসিমুখে শ্রেণিকক্ষে পঞ্চপল্লীর প্রাক-প্রাথমিক শিক্ষার্থীরা: গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে: মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী খুন, আহত ২: বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং কৃষকদলের পৃথক পৃথক আয়োজনে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে:

কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি নেতাকর্মীরা : তারেক রহমান:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

কৌশলের নামে বিএনপির নেতাকর্মীরা গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

 

এ সময় বিএনপি চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি স্বজনহারা মানুষের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে স্বজনরা পরিবারের পাশে সবসময় থাকবে বিএনপি।

 

 

বিগত সরকারের শাসনামলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব মামলা রাজনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত ছিল বলেও মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদী আমলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দেয়া সব মামলা ছিল রাজনৈতিক এবং উদ্দেশ্যপ্রণোদিত। যারাই বিগত সময় নানাভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, তাদের সান্ত্বনা দেয়ার ভাষা নেই। আর গুম-খুন ও নানা নির্যাতনের পরও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছেড়ে যায়নি।

 

 

তিনি আরও বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করে রাখতে পারবে না। সম্প্রতি নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকা দেখেছি, কিন্তু রাজনেতিক দল হিসেবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাইব। জনগণের ম্যান্ডেটে বিএনপি ক্ষমতায় গেলে গুম-খুনের শিকার শহিদদের নামে সড়ক এবং স্থাপনার নামকরণ করা হবে।

 

বিএনপির শীর্ষ এ নেতা বলেন, কেউ কেউ বিভিন্ন কথা বলে গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত করতে চায়। যারা বিভিন্ন অজুহাতে গণতন্ত্রের পথ ব্যাহত করতে চায়, তারা যাতে সফল হতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। কেননা, গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত হলে শহিদদের সঙ্গে জুলুম করা হবে।

 

উল্লেখ্য, এ মতবিনিময় সভায় অংশ নিয়েছেন সারাদেশ থেকে আসা গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার পরিবারের সদস্য ও স্বজনরা। সভায় উপস্থিত স্বজনরা তাদের সঙ্গে হওয়া ঘটনার সুষ্ঠু বিচার ও তদন্তের দাবি জানান। মতবিনিময় সভার আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ নামের দুটি সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা