মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই স্থানীয় সরকার নির্বাচনে: বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের ম্যাগাজিন প্রকাশ : রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৩২: মহাখালীতে বাস ডাম্পিংয়ের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ: ধানমন্ডির এপেক্স ভবনের আগুন নিয়ন্ত্রণে: এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন: সালমান শাহ হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে অভিনেতা ডন : বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর্জন : রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা:

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

চট্টগ্রাম সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরে র‌্যাবের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের সাথে হওয়া ওই বন্দুকযুদ্ধে এক র‍‍্যাব কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত র‍‍্যাব সদস্যের নাম মো. মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় কর্মরত ছিলেন।

 

র‍‍্যাব কর্মকর্তা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) সিরাজুল ইসলাম। উক্ত ঘটনায় ল্যান্স নায়েক ইমাম, নায়েক আরিফ, কনস্টেবল রিফাত নামে ৩ র‍‍্যাব সদস্য আহত হয়েছেন। এছাড়া দুর্বৃত্তের হাতে র‍্যাবের অন্তত ৩ জন সদস্য জিম্মি রয়েছেন বলেও তিনি জানান।

 

আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় এই ঘটনা ঘটেছে। সর্বশেষ তথ্যমতে, পরিস্থিতি সামাল দিতে সেখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। সে সাথে আটকে পড়া সদস্যদের উদ্ধারে র‍্যাবের অতিরিক্ত দল অভিযান অব্যাহত রেখেছে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে জঙ্গল সলিমপুরে চট্টগ্রাম র‍্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নের থেকে একটি টিম অস্ত্র উদ্ধারে অভিযানে যায়। সে সময় তাদের ওপর চড়াও হয় স্থানীয় দুর্বৃত্তরা। তাদের হামলায় কয়েকজন র‍্যাব সদস্য গুরুতর আহত হন। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের ৩ জন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মোতালেব নামে এক র‌্যাব সদস্যের মৃত্যু হয়।

 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। জিম্মিদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

 

উল্লেখ্য, সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় প্রায় ৪ দশক ধরে সরকারি পাহাড় ও খাস জমি দখল করে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি দীর্ঘদিন ধরেই পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এলাকাটি এখনো সশস্ত্র পাহারায় নিয়ন্ত্রিত হয় এবং বহিরাগতদের প্রবেশ কার্যত নিষিদ্ধ সেখানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা