সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই স্থানীয় সরকার নির্বাচনে: বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের ম্যাগাজিন প্রকাশ : রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৩২: মহাখালীতে বাস ডাম্পিংয়ের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ: ধানমন্ডির এপেক্স ভবনের আগুন নিয়ন্ত্রণে: এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন: সালমান শাহ হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে অভিনেতা ডন : বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর্জন : রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা:

মহাখালীতে আব্দুস সালাম ভাইয়ের নেতৃত্বে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত:

রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) :

 

রাজধানীর মহাখালী এলাকায় আব্দুস সালাম ভাইয়ের নেতৃত্বে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মহাখালী মডেল স্কুল এলাকা থেকে শুরু হয়ে গ ব্লক অতিক্রম করে মহাখালী কাঁচাবাজার পর্যন্ত এই গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। পথসভায় আব্দুস সালাম ভাই বলেন, জনগণের অধিকার আদায়ে রাজপথের আন্দোলনের কোনো বিকল্প নেই। মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

 

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ানোই রাজনীতির প্রধান দায়িত্ব। জনগণের দাবি-দাওয়া বাস্তবায়নে সংগঠিত আন্দোলন জোরদার করা হবে।

 

গণসংযোগ ও পথসভায় স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা