সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই স্থানীয় সরকার নির্বাচনে: বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের ম্যাগাজিন প্রকাশ : রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৩২: মহাখালীতে বাস ডাম্পিংয়ের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ: ধানমন্ডির এপেক্স ভবনের আগুন নিয়ন্ত্রণে: এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন: সালমান শাহ হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে অভিনেতা ডন : বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর্জন : রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা:

স্বামীর দেখানো স্থানে নিখোঁজের ৩৮ দিন পর স্ত্রীর গলিত মরদেহ উদ্ধার, স্বামী গ্ৰেফতার:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজের এক মাস আট দিন পর স্বামী আল-আমীনের স্বীকারোক্তিতে তার স্ত্রী সুমি ওরফে আলপনা (৩৫)-এর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আল-আমীন মন্ডল ওরফে ইরানুর (৪২) কে আটক করা হয়েছে।

 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতের দিকে উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের একটি সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করে কালিয়া থানা পুলিশ।

 

নিহত সুমি কালিয়া উপজেলার শুক্তগ্রাম (পূর্ব পাড়া) এলাকার বাসিন্দা আল-আমীন মন্ডলের স্ত্রী এবং লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামের আজমল মোল্যার মেয়ে। অভিযুক্ত আল-আমীন শুক্তগ্রামের মৃত জিল্লু মন্ডলের ছেলে।

 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর রাত আনুমানিক ১০টার পর সুমি তার শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরদিন সুমির ভাই সাকিব কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির ভিত্তিতে পুলিশ ছায়া তদন্ত শুরু করে।

 

তদন্তের এক পর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় সুমির নিখোঁজে তার স্বামী আল-আমীনের সম্পৃক্ততার প্রমাণ পায় পুলিশ। মঙ্গলবার বিকেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হলে এক পর্যায়ে তিনি পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেন। পরে মরদেহ গুম করতে বাড়ির পাশের বাবরা-হাচলা ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখার কথাও জানান। তার দেখানো স্থান থেকেই রাতে মরদেহ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা