বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী: এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় অর্ধেক ফেল! পাসের হার ৫২.১২ শতাংশ?: তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই):

‘ক্ষমতায় এলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করে দিতে চাই’:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীর দিন ভাগ্য গড়ার দিন, আগামীর দিন দেশ গড়ার দিন। আগামী দিনের রাজনীতি হবে মানুষের ভাগ্য গড়ার রাজনীতি, আগামী দিনের রাজনীতি হবে দেশ উন্নয়নের। এ দেশ কোনো দলের না, এ দেশ কারও ব্যক্তিগত না, এ দেশ কোটি জনগণের দেশ।

 

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের দরুন-চরজানা বাইপাস এলাকার খোলা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তারেক রহমান বলেন, আমরা এদেশের মা-বােনদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য ফ্যামিলি কার্ড তুলে দিতে চাই। এদেশের কৃষক ভাইদের স্বাবলম্বী করার জন্য আমরা কৃষকদের হাতে কৃষি কার্ড তুলে দিতে চাই। এদেশের কৃষক ভাইদের সহযোগিতা করার জন্য এই মূহুর্তে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে। ১৩ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা সুদসহ মওকুফ করে দিতে চাই।

 

তিনি বলেন, ১২ তারিখে আপনারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন। সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে। সঠিক মার্কার পক্ষে রায়ের মাধ্যমে।

 

তিনি আরও বলেন, স্বাভাবিকভাবেই গত ১৫-১৬ বছরে আমরা দেখেছি আমাদের সারা বাংলাদেশে গ্রাম-গঞ্জে, আনাচে-কানাচে মানুষ বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে। এলাকার উন্নয়ন থেকে মানুষ দাবি-দাওয়া থেকে বঞ্চিত হয়েছে। আমরা দেখেছি ঢাকাসহ কিছু বড় বড় শহরে কিছু মেগা প্রজেক্ট হয়েছে। কিন্তু একই সাথে আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে সেই সময়। যেমন খুন-গুম, মিথ্যা মামলা-গায়েবি মামলা দেখেছি।

 

জনসভা পরিচালনা করেন, বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫(সদর) আসনের দলীয় প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জেলার ৮টি আসনের দলীয় প্রার্থীকে জনসাধারণের সামনে পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

 

এর আগে, রাজশাহী ও রংপুর বিভাগে কয়েক দিনের ব্যস্ত সফর শেষ করে ঢাকা ফেরার পথে শনিবার দুপুরে সিরাজগঞ্জে এবং বিকেলে টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন। এরপর জনসভা শেষ করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপির চেয়ারম্যান ঢাকার উদ্দেশে রওনা হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা