বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া নয়, কড়াইল বস্তি থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ: ঈদে ট্রেনের টিকিট বিক্রি শুরু: ৪৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মিনারুল হক ভাইকে চান এলাকাবাসী: ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ এবং হুইপ হিসেবে নিয়োগ পেলেন যারা: সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা: রাজধানী ঢাকায় নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: ৬ জনকে হুইপ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি: ইরানের রেভোল্যুশনারি গার্ডের ঘোষণা প্রতিশোধ নেওয়া হবে খামেনি হত্যার : জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান: বনানীতে উত্তেজনা: ‘সুইপার হালিম’কে ঘিরে পুরাতন গাড়ি ব্যবসায়ীদের উদ্বেগ :

জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র) বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দফতর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে তিনি জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন।

 

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। ওই সাক্ষাৎকালেই প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা