শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

বনানীতে উত্তেজনা: ‘সুইপার হালিম’কে ঘিরে পুরাতন গাড়ি ব্যবসায়ীদের উদ্বেগ :

রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) :

 

ঢাকা: রাজধানীর ঢাকার বনানী এলাকায় সম্প্রতি এক ব্যক্তিকে ঘিরে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, মানুষের রক্ত পিপাসু আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম–এর অনুসারী সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত সুইপার হালিম নামের এক ব্যক্তিকে গত কয়েক দিন ধরে বনানী থানা সংলগ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)  কার্যালয়ের আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে।

 

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বনানী এলাকার পুরাতন গাড়ি বিক্রেতা মালিক সমিতির কয়েকজন সদস্য। তাদের দাবি, অতীতে এলাকায় প্রভাব বিস্তার ও বিভিন্ন অপ্রীতিকর ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ থাকা ব্যক্তি সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী সুইপার হালিমের পুনরায় সক্রিয় উপস্থিতি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের পরিবেশকে অস্থিতিশীল করে তুলতে পারে।

 

 

একজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা চাই না বনানী আবার অস্থির হোক। যাদের বিরুদ্ধে অতীতে নানা অভিযোগ ছিল, তাদের আনাগোনা আমাদের মধ্যে ভীতি তৈরি করছে।”
তবে সুইপার হালিমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তার ব্যক্তিগত বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

 

এলাকাবাসীর একটি অংশ মনে করছেন, রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে যে কোনো সন্দেহজনক গতিবিধি প্রশাসনের নজরদারিতে আনা জরুরি। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। তারা ধারণা করছেন এই আওয়ামী লীগের সন্ত্রাসী সুইপার হালিম পূর্বের ন্যায় আবার কোন ধ্বংসের খেলা মেতে উঠার আয়োজন করছে।

 

 

এলাকাবাসী এবং নতুন গাড়ি ব্যবসায়ীরা মনে করছেন এই আওয়ামী লীগের সন্ত্রাসী সুইপার হালিম দ্বারা ঘটে যেতে পারে পূর্বের ন্যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি এবং মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির এর মতো হত্যা কান্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা