বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বিশেষ অভিযানে গ্রেফতার কৃষিবিদ ইসরাতুল আলম (কিরণ), পুলিশ বলছে তদন্ত চলছে: বাংলাদেশের রূপান্তরের স্থপতি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: শ্রীপুরে ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে জামায়াতের সাবেক নেতার পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগ স্বামীর: ঈদে ৭ দিনের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-শেয়ারবাজার: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ: পবিত্র ঈদুল আজহা আজ: ৬০ কিলোমিটারে দীর্ঘ যানজট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে: এসির গ্যাস লিকেজ হয়ে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর মাসুদ রানা যেভাবে পরিচালক পদ বাগালেন:

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ইদের নামাজ পড়বেন:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

পবিত্র ইদুল ফিতরের জন্য প্রায় প্রস্তত জাতীয় ইদগাহ ময়দান। সকাল সাড়ে ৮টায় ইদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ একসঙ্গে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি অংশ নেবেন জামাতে।

 

আজ বৃহস্পতিবার জাতীয় ইদগাহ ময়দান পরিদর্শন করে এসব কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় আরও কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, এবারের ইদের নামাজ ঐতিহাসিক হবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ আদায় করবেন। ওযুর ব্যবস্থা থাকবে। বৃষ্টি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।

 

ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী নামাজ পড়বেন। ৩৫ হাজার মানুষের জন্য ব্যবস্থা আছে। মন্ত্রী পরিষদের সদস্যসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। প্রবেশের সময় অল্প কিছু গেইট খোলা থাকবে, নামাজ শেষে বাকি সব গেইট খোলা থাকবে।  

 

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, এক হাজার ৭৭১টি জামাত মহানগরে অনুষ্ঠিত হবে। জাতীয় ইদগাহসহ পুরো রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার জাতীয় ইদগাহে নারী-পুরুষসহ ৩৫ হাজার মানুষ অংশ নিতে পারবে ইদের জামাতে। জাতীয় ইদগাহর চারপাশে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে।

 

চাঁদ দেখা সাপেক্ষে শনিবার ২১ মার্চ এবারইদুল ফিতর হতে পারে। এ উপলক্ষে এরই মধ্যে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ১৭ মার্চ থেকে শুরু হওয়া ছুটি চলবে ২৩ মার্চ পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা