সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই স্থানীয় সরকার নির্বাচনে: বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের ম্যাগাজিন প্রকাশ : রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৩২: মহাখালীতে বাস ডাম্পিংয়ের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ: ধানমন্ডির এপেক্স ভবনের আগুন নিয়ন্ত্রণে: এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন: সালমান শাহ হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে অভিনেতা ডন : বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর্জন : রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা:

কলকাতায় পৌঁছেছেন অমিত শাহ,পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের প্রস্তুতি:

রিপোর্ট : আন্তর্জাতিক ডেস্ক :

 

পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বে নতুন সরকার গঠনের প্রস্তুতি ঘিরে সরগরম হয়ে উঠেছে তিলোত্তমা কলকাতা। এই প্রক্রিয়ায় অংশ নিতে শুক্রবার সকালে কলকাতায় পৌঁছেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বেলা ১১টার পর কলকাতা বিমানবন্দরে অবতরণ করলে তাকে স্বাগত জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যসহ শীর্ষ নেতৃবৃন্দ।

 

বিমানবন্দর থেকে বেরিয়ে অমিত শাহ সরাসরি দক্ষিণেশ্বর কালী মন্দিরে গিয়ে পূজা সম্পন্ন করেন। এরপর তিনি নিউ টাউনের একটি হোটেলে যান। একই দিনে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংও কলকাতায় পৌঁছেছেন বলে জানা গেছে। হোটেলে রাজ্য নেতাদের সঙ্গে এক দফা ঘরোয়া বৈঠকের পর বিকেল ৩টায় বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত ২০৭ জন বিধায়কের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

 

এই বৈঠকেই পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হতে পারে। এই প্রক্রিয়ায় অমিত শাহকে সহায়তা করবেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। সেখানে তিনটি পৃথক মঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চে নতুন সরকারকে শপথ পাঠ করাবেন রাজ্যপাল। প্রধানমন্ত্রীর বসার জন্য রাখা হয়েছে বিশেষ স্থান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা