রিপোর্ট : আন্তর্জাতিক ডেস্ক :
গতকাল ৭ মে – পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে আজ এক নতুন সূর্যোদয় এবং এক প্রবল নক্ষত্রের পতনের সাক্ষী থাকল দুই বাংলা। নির্বাচনে পরাজয়ের পর পদত্যাগ নিয়ে চলা দীর্ঘ নাটকের অবসান ঘটিয়ে আজ বিকেলে রাজ্যপাল আর এন রবি বর্তমান বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে ৭১ বছর বয়সী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ ১৫ বছরের শাসনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।
আজ বিকেলে রাজভবন থেকে জারি করা এক বিবৃতিতে রাজ্যপাল জানান, ভারতীয় সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (২) ধারার (খ) উপ-ধারা অনুযায়ী প্রাপ্ত ক্ষমতা প্রয়োগ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বিবৃতির ঠিক পরেই রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৭তম বিধানসভা বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেন।
বিধানসভা ভেঙে দেওয়ার এই সিদ্ধান্তের অর্থ হলো—মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর রাজ্যের মুখ্যমন্ত্রী নন এবং তাঁর মন্ত্রিসভাও এখন অস্তিত্বহীন। নবনির্বাচিত প্রতিনিধিদের নিয়ে শীঘ্রই ১৮তম বিধানসভা গঠনের প্রক্রিয়া শুরু হবে।