শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালকের সিন্ডিকেটের মাধ্যমে প্রশিক্ষণ তহবিল হরিলোটে অভিযোগ, দুর্নীতি ও অনিয়মের জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া দরকার : রাজধানীর হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশ দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ: ৪০ পরিবারের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ লুটপাট, দখল ও নির্যাতনের অভিযোগে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি: হাজারীবাগে সাংবাদিকের উপর হামলা স্থানীয় আওয়ামী লীগ নেতার: শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড: প্রথম ১০০ দিন: প্রত্যাশা, উদ্যোগ ও বাস্তবতার পরীক্ষায় সরকার: বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে: ৬ নবজাতকের মৃত্যু, আদ্-দ্বীন হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের শোকজ: বিশেষ অভিযানে গ্রেফতার কৃষিবিদ ইসরাতুল আলম (কিরণ), পুলিশ বলছে তদন্ত চলছে: বাংলাদেশের রূপান্তরের স্থপতি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান:

রাজধানীর হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশ দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ:

রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) :

 

রাজধানীর হাতিরঝিল থানার রামপুরা টিভি সেন্টার এলাকায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ জুন) দুপুর ১টা ৪৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হাতিরঝিল এলাকায় কাইল্লা পলাশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত এ হামলা চালায়। গুলি করার পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান। তিনি জানান, শুক্রবার পলাশের বাসায় মিলাদের আয়োজন ছিল। জুমার নামাজ শেষে বাসায় ফেরার উদ্দেশ্যে তিনি রামপুরা টিভি সেন্টারের উলটো পাশে দাঁড়িয়ে ছিলেন।

 

এ সময় মোটরসাইকেলযোগে আসা দুই অজ্ঞাত ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

ঘটনার পরপরই পলাশকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি বেঁচে আছেন কিনা, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু বলতে পারেননি ওসি। তবে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

 

পুলিশ জানায়, কী কারণে তার ওপর হামলা চালানো হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যালোচনা করেছে। হামলাকারীদের পরিচয় শনাক্ত এবং হামলার কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

এর আগে, গত এপ্রিলে রাজধানীর নিউমার্কেট এলাকায় প্রকাশ্যে গুলি চালিয়ে হত‍্যা করা হয় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নাইম আহমেদ টিটনকে। ২০ বছর জেল খাটার পর জামিনে মুক্তি পাওয়ার ২০ মাসের মাথায় খুন হন তিনি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা