মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী: এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় অর্ধেক ফেল! পাসের হার ৫২.১২ শতাংশ?: তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই): বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তার তাহসিফের মরদেহ উদ্ধার:

ঈদ উপলক্ষ্যে মহাখালীর ৭ তলা টেমোর ভেতরে বন্ধু মহলের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত:

রিপোর্ট : ওয়াসি উল কবির (বাবু) :

Mohakhali, ২০ জুন ২০২৬: আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আজ মহাখালী এলাকায় “বন্ধু মহলের মিলন মেলা” অনুষ্ঠিত হয়েছে। মহাখালীর ৭ তলা টেমো এলাকার ভেতরে রাত ৭টার পর এ আয়োজন সম্পন্ন হয়। পুরো অনুষ্ঠানটি মিলাদ, দোয়া এবং খাবার-দাবার পরিবেশনার মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,ঈদের এই মিলনমেলা তাদের এক বন্ধু রাজু গুরুতর অসুস্থ হওয়ার কারণেঈদ উপলক্ষ্যে মহাখালীর ৭ তলা টেমোর ভেতরে বন্ধু মহলের ঈদ পূনর্মিলনী পিছানো হয়। 

ঈদের আনন্দ একসঙ্গে ভাগাভাগি করা এবং দীর্ঘদিনের বন্ধুত্ব ও সামাজিক সম্পর্ক আরও দৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। সন্ধ্যার পর থেকেই এলাকাটিতে বন্ধু মহলের সদস্যরা একত্রিত হতে শুরু করেন। পরে মিলাদ ও দোয়া-মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং এরপর সবাইকে রাতের খাবার পরিবেশন করা হয়।

স্থানীয়রা জানান, এমন আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে ঈদের পরে এ ধরনের মিলন মেলা এলাকাবাসীর মধ্যে আনন্দ ও সম্প্রীতির পরিবেশ তৈরি করে।
আয়োজক কমিটির একজন সদস্য বলেন, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক আয়োজন নিয়মিত করার পরিকল্পনা রয়েছে, যাতে সবাই একসঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারে এবং আয়োজক কমিটি আরো জানান, আজকের সভায় মহাখালী বন্ধু মহলের তহবিল সংগ্রহের জন্য চাঁদা আাদয়কারীদের নাম ঘোষনা করা হয়। ব্লক ভিত্তিক চাঁদা আদায়কারীদের নামগুলি উল্লেখ করা হল:
ক- ব্লক( দক্ষিণ পাড়া) আলী হোসেন,হাবিব
গ- ব্লক: মিঠু,রিপন
চ- ব্লক: পিন্টু,আফজাল
জ- ব্লক: মো:আলী,মাহমুদুল,সাগর

আজও কমিটির সবাই সর্বশেষ সবার কাছে অসুস্থ বন্ধুদের জন্য এবং তাদের জন্য দোয়া চেয়েছেন।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা