বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিটি করপোরেশনের কর ও ফি জমা দিতে ঢাকা ব্যাংকের বুথ উদ্বোধন: সাতক্ষীরা-৪ জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, যা জানা গেল: রিজেন্টের আলোচিত সেই সাহেদ ফের গ্রেপ্তার: পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি: ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতলেন রদ্রি: আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন: ঢামেকে মাই হেলথ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের এক দালাল আটক: মেয়াদ উত্তীর্ণের ফাঁদে গ্রাহকের টাকা ও ইন্টারনেট ডাটা: মোবাইল অপারেটরদের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ: হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা আইআরজিসির: সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিক ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই:

সিটি করপোরেশনের কর ও ফি জমা দিতে ঢাকা ব্যাংকের বুথ উদ্বোধন:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক ঢাকা :

 

নগরবাসীর কর ও বিভিন্ন ফি পরিশোধের সুবিধার্থে ঢাকা ব্যাংক পিএলসির উদ্যোগে সিটি করপোরেশনে একটি নতুন বুথ উদ্বোধন করা হয়েছে। এ বুথের মাধ্যমে নাগরিকরা সহজে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও অন্যান্য নির্ধারিত অর্থ জমা দিতে পারবেন।

 

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বুথটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) ওসমান এরশাদ ফয়েজ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ আব্দুল বাকির এবং সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন এ বুথ চালুর ফলে কর ও ফি জমা দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের সময় ও ভোগান্তি কমবে।

 

ঢাকা ব্যাংক পিএলসির কর্মকর্তারা জানান, আধুনিক ব্যাংকিং সুবিধার মাধ্যমে সরকারি সেবা কার্যক্রমকে আরও গতিশীল করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে নগর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা