রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুর বিআরটিএ থেকে সরকারি গোপন তথ্য দালাল মনির ফাঁস করে দিচ্ছে, কর্মকর্তারা আতঙ্কে, সেবা গ্রহীতারা জিম্মি : ৭ সহকারী পুলিশ কমিশনার ও ৪৯ পুলিশ পরিদর্শক কে বাধ্যতামূলক অবসর: রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল: এনআইডির জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন সিদ্ধান্ত: বাংলাদেশ পুলিশের ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি, বিপ্লব কুমারসহ বরখাস্ত ৬: খিলক্ষেত নামাপাড়ায় সাবেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ, বিপুল সম্পদের উৎস নিয়ে তদন্তের দাবি স্থানীয়দের: প্রাণনাশের হুমকি পেয়ে পুলিশের দ্বারস্থ সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী: সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ!: জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল নায়ক ডন গ্ৰেফতার : ইবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. এমতাজ হোসেনকে সংবর্ধনা দিল ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ:

বাংলাদেশ পুলিশের ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি, বিপ্লব কুমারসহ বরখাস্ত ৬:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের কট্টর আস্থাভাজন হিসেবে আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভাই ও ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানীসহ ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

 

এছাড়া পুলিশের ঊর্ধ্বতন ২৩ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। 

 

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ওই ৬ জনকে বরখাস্ত এবং ২৩ জনকে বদলি করা হয়। 

 

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও সুদীপ কুমার চক্রবর্তী, খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, কক্সবাজারের ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাশ, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানী, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের উপপুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে তাদের চাকরি থেকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে।

২৩ কর্মকর্তা একযোগে বদলি: 

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন দায়িত্ব দিয়েছে সরকার।

 

মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা ওই প্রজ্ঞাপনগুলোয় সই করেন উপসচিব তৌছিফ আহমেদ। 

 

এতে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনগুলোয় উল্লেখ রয়েছে।

 

এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ঢাকার হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি একই প্রজ্ঞাপনে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মীর মোদ্‌দাছ্‌ছের হোসেনকে রাজশাহী সারদা বিপিএর অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। 

 

এ ছাড়া হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ শাহিনুর আলম খানকে ঢাকা এসবির পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. রেজাউল করিমকে এপিবিএনের পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার, এপিবিএনের পুলিশ সুপার দীপক জ্যোতি খীসাকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার এবং র‌্যাবের অতিরিক্ত ডিআইজি মো. ছালেহ উদ্দিনকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

 

এদিকে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরের পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। 

 

সেই সঙ্গে একই প্রজ্ঞাপনে গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে, সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার মো. আমিরুল ইসলামকে কুষ্টিয়ায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএন এবং ঢাকার পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার সরকার ওমর ফারুককে খুলনায় বদলি ও পদায়ন করা হয়েছে।

 

এ ছাড়াও আরও দু’টি প্রজ্ঞাপনে ডিআইজি, উপপুলিশ কমিশনার, পুলিশ সুপার ও বিশেষ পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা