শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

মাদ্রাসার ১০ ছাত্র-শিক্ষকের বিরুদ্ধে এক শিশুকে ‘ধর্ষণ, যৌন নির্যাতনের’ অভিযোগ!:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

মাদ্রাসায় শিক্ষা জীবন শুরু করতে না করতেই বিশাল এক ধাক্কা খেয়েছে সাত বছরের এক শিশু। সাভারের সেই মাদ্রাসার ১০ জন ছাত্র ও শিক্ষকের ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার শিশুটি শারীরিক সমস্যার পাশাপাশি এখন মানসিক যন্ত্রণার মধ্যে পড়েছে।

 

শিশুটির পিতা সম্প্রতি ঢাকার আদালতে মাদ্রাসাটির ছাত্র ও শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ তুলে ধরে মামলা করেছেন। এজাহারে অভিযোগ করা হয়েছে, ফেব্রুয়ারির শুরুতে ভর্তি হওয়ার পর সপ্তাহ তিনেক না যেতেই শিশুটি ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয়, যা চলে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত।

 

মামলায় অভিযোগ, মাদ্রাসার টয়লেটে প্রথম ধর্ষণের শিকার হওয়ার পর এ ঘটনা জেনে শিশুটির অন্য সহপাঠীরা তাকে ধর্ষণ করে। পরে শিশুটি যেসব শিক্ষকের কাছে ধর্ষণের অভিযোগ নিয়ে গেছেন তারাও সুযোগ নিয়ে আবার তাকে ধর্ষণ ও নির্যাতন করেছে। কাউকে না বলার জন্য হুমকি দিয়েছে।

 

টানা কয়েক দিনের ভয়াবহ যৌন নির্যাতনের শিকার শিশুটি এখন বাসায় অস্বাভাবিক আচরণ করছে, সারাক্ষণ কান্নাকাটি ও চিৎকার করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন তার পিতা।

 

জীবন গড়ার আগে একটি শিশুর জীবন যারা ধ্বংসের কিনারায় নিয়ে গেছে সেসব দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। তিনি বলেন, ঘটনা জানতে পেরে তারা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে চিকিৎসা করিয়েছেন।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা