বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী: এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় অর্ধেক ফেল! পাসের হার ৫২.১২ শতাংশ?: তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই):

খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু!:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় ফিরোজা বেগম (৫৫) নামে নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ওই নারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হন।

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোকামতলা–জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ফিরোজা বেগম উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকার বাসভবন থেকে জয়পুরহাটের উদ্দেশে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী। তাদের গাড়ির সামনে ছিল পুলিশের একটি প্রটেকশন গাড়ি। পথে গোপীনাথপুর এলাকায় ফিরোজা বেগম রাস্তা পার হওয়ার সময় হঠাৎ প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন।

 

এ সময় গাড়ির সঙ্গে ধাক্কা লেগে সড়কে পড়ে যান ফিরোজা বেগম। এতে তার ডান পা গুরুতরভাবে আহত হয়। তাকে রক্ষা করতে গিয়ে গাড়িচালক দ্রুত নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে গাড়িটি সড়কের ডান পাশে থাকা খাদে পড়ে যায়।

 

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রটেকশনের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে প্রতিমন্ত্রী ও তার স্ত্রীকে উদ্ধার করেন। পরে তারা পুলিশ প্রটেকশনের গাড়িতে করে জয়পুরহাটের দিকে রওনা হন।

 

অন্যদিকে, গুরুতর আহত ফিরোজা বেগমকে স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, “ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে রয়েছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা