রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে যাত্রা করে প্রধানমন্ত্রীর গাড়িবহর।
প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের খেয়াঘাট-মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করবেন।
এরপর প্রধানমন্ত্রী ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজে যাবেন। সেখানে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
এ ছাড়া জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।