সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী: এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় অর্ধেক ফেল! পাসের হার ৫২.১২ শতাংশ?: তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই): বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তার তাহসিফের মরদেহ উদ্ধার: সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি: কাশিমপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট: সরাইল থানায় ঢুকে ওসিকে ‘চোর‘ বলে শাসালেন রুমিন ফারহানা:

বাবার নির্যাতনে ২ মাসের শিশুর মৃত্যু; ঘাতক বাবা’কে গ্রেফতার করেছে এসআরবি:

রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) :

 

 গত ১১ অক্টোবর ২০২৬ তারিখ রাতে এসআরবি এর যৌথ আভিযানিক দল ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাথীন দোলাইরপার এলাকা থেকে বাবার নির্যাতনে ২ মাসের শিশুর মৃত্যুর ঘটনায় ভিকটিম শিশুটির বাবা পলাতক আসামি হৃদয় খান (২৪)’কে গ্রেফতার করে।

 মামলার এজাহার এবং গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, লাভনী আক্তার (১৯) এর সাথে গ্রেফতারকৃত আসামি হৃদয় খান (২৪)’এর ০২ জুলাই ২০২৬ তারিখে তাদের বিবাহ সম্পূর্ণ হয়। আসামি হৃদয়ের এটি দ্বিতীয় বিয়ে। তারা দারুস সালাম থানাধীন গৈদারটেক এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। গত ১১ জুন ২০২৬ তারিখে সাবিহা ইসলাম রোজা নামে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। ঘটনার দিন ২২ আগস্ট ২০২৬ তারিখ রাতে মা ও শিশুটি ঘুমিয়ে পড়লে শিশুর বাবা আসামি হৃদয় পারিবারিক কলহের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে শিশুটিকে হত্যার উদ্দেশ্যে গলাটিপে ও মারধর করে গুরুতর জখম অবস্থায় ফেলে পালিয়ে যায়।

 

 

শিশুটির মা সকালে শিশুটিকে গুরুতর জখম অবস্থায় দেখতে পেয়ে দ্রুত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে শিশুটি ১৬ দিন পিআইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ০৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ মৃত্যুবরণ করে। এ সংক্রান্তে ভিকটিমের মা লাভলী বাদী হয়ে দারুস সালাম থানায় একটি মামলা দায়ের করেন।

 

 উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। এ সংক্রন্তে মামলার তদন্তকারী অফিসার পলাতক আসামি হৃদয়’কে গ্রেফতারের নিমিত্তে এসআরবি-৪ এর নিকট অধিযাচন পত্র প্রেরণ করেন। পরবর্তীতে তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা সূত্রের ভিত্তিতে আসামির অবস্থান সনাক্তের মাধ্যমে এসআরবি-৪ এবং

 

 

এসআরবি-১০ এর একটি যৌথ আভিযানিক দল ১১ অক্টোবর ২০২৬ তারিখ রাতে ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাথীন দোলাইরপার এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি হৃদয়’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা