সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী: এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় অর্ধেক ফেল! পাসের হার ৫২.১২ শতাংশ?: তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই): বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তার তাহসিফের মরদেহ উদ্ধার: সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি: কাশিমপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট: সরাইল থানায় ঢুকে ওসিকে ‘চোর‘ বলে শাসালেন রুমিন ফারহানা:

মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে পিটিয়ে হত্যা; হত্যাকারী ছোট ভাই আবুল হোসেন ও তার ছেলে মোঃ সোহেল’কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে এসআরবি-৪:

রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) 

 

গত ১১ অক্টোবর ২০২৬ তারিখ রাতে এসআরবি-৪ এর একটি চৌকষ আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকায় অভিযান পরিচালনা করে মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় হত্যাকারী ছোট ভাই আবুল হোসেন (৫৫) ও তার ছেলে মোঃ সোহেল (২৮)’কে গ্রেফতার করে।

 মামলার এজাহার এবং গ্রেফতারকৃত আসামিদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ভিকটিম নূর হোসেন আসামিদের বড় ভাই ও চাচা হয়। ভিকটিমের সাথে জমি ও ফসলাদি বন্টন নিয়ে আসামিদের বিরোধ ও মনোমালিন্য চলে আসছিল। এরই প্রেক্ষিতে ঘটনার দিন ১০ অক্টোবর ২০২৬ তারিখ সকালে ভিকটিম ও তার পরিবার আবাদি জমি হতে ফসল সংগ্রহ করতে গেলে আসামিরা পূর্বশত্রুতার জের ধরিয়া পরস্পর যোগসাজশে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিম ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ভিকটিম এতে বাঁধা দিলে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ভিকটিম ও তার পরিবারকে আক্রমণ করে। আক্রমণের এক পর্যায়ে আসামিরা ভিকটিম নূর হোসেনকে বাশের লাঠি দিয়ে মাথায় একাধিকবার আঘাত করলে ভিকটিম অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ভিকটিমকে বাঁচাতে আসিলে ভিকটিমের বোন, মেয়ে ও জামাতাকে শরীরের ভিবিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

পরবর্তীতে ভিকটিমের পরিবার ও আশেপাশের লোকজন ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করে। এ সংক্রান্তে ভিকটিমের মেয়ে বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। ঘটনার পরপরই এসআরবি-৪ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীদেরকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা সূত্রের ভিত্তিতে আসামির অবস্থান সনাক্তের মাধ্যমে ১১ অক্টোবর ২০২৬ তারিখ রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ ঘন্টার মধ্যে মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় হত্যাকারী ছোট ভাই আবুল হোসেন (৫৫) ও তার ছেলে মোঃ সোহেল (২৮)’কে গ্রেফতার করে এসআরবি-৪।

 

 গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা