রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) :
ফোর স্টার ” মশিউর / মামুন গ্রুপের ৭ জন ও মোক্তার গ্রুপের ০১ জনসহ মোট ০৮ জনকে একটি বিদেশী পিস্তল , ০১ রাউন্ডগুলি, দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে রাজধানীর পল্লবী ও রুপনগর এলাকার বহুল আলোচিত “ফোর স্টার গ্রুপ” সদস্যদের উৎপাত এবং নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শোডাউন এর ভিডিও প্রচার করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে।

এরই ধারাবাহিকতায় গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখ রাতে এসআরবি-৪ এর একটি আভিযানিক দল পল্লবী থানাথীন সিরামিক্স এবং ১২ নং ঝিলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে “ফোর স্টার ” মশিউর/মামুন ও মোক্তার গ্রুপের ০৮ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলোঃ ১) মোঃ জুয়েল রানা(২৬), ২) মোঃ সায়মন(২০), ৩) মোঃ রমজান (২২), ৪) মোঃ বিজয় (২৩),৫) মোঃ ফজলে রাব্বি চিকু (২৩), ৬) মোঃ আফসার হোসেন জিম (১৯), ৭) মোঃ জাহাঙ্গীর হোসেন, ৮) মোঃ মিশন ইসলাম ওরফে মিনহাজুল ইসলাম। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে মোঃ আফসার হোসেন জিম (২০) এরং তার প্রধান সহযোগী মোঃ সায়মন (২০) এর নিকট হতে ১টি বিদেশী পিস্তল ও ০১ রাউন্ড তাজা গুলিসহ পল্লবী থানাধীন বাসা নং ১৭/এ, ২৯ নং রোড হতে তাদের গ্রেফতার করা হয়।
আফসার হোসাইন জিম “ফোর স্টার” মশিউর / মামুন গ্রুপের বর্তমান উদীয়মান শুটার হিসেবে পরিচিত। জিম- মশিউর/মামুনের পক্ষে বিভিন্ন জায়গা দখল, হোটেল রুমে আটক করে ব্ল্যাকমেইল ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করে আসছে। জিম এর অন্যতম সহযোগী সায়মন মূলত; “ফোর স্টার” গ্রুপের হয়ে জিম এর নির্দেশে বিভিন্ন জায়গায় অস্ত্র পৌঁছে দেয়া এবং সরাসরি শুটিং ইসিডেন্টের সামনের সারিতে থাকে। গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য দাদা জাহাঙ্গীর ওরফে মোঃ জাহাঙ্গীর হোসেন অত্র এলাকায় মাদক নিয়ন্ত্রণ করে থাকে এবং মোঃ জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতারের সময় তার নিকট হতে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৬,০০০ টাকা উদ্ধার করা হয়। দাদা জাহাঙ্গীর ওরফে মোঃ জাহাঙ্গীর হোসেন এর নামে ০২ টি মাদক মামলা রয়েছে।
।মামলার এজাহার এবং গ্রেফতারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সম্প্রতি সময়ে মিরপুর. পল্লবী ও রূপনগর এলাকায় কিশোর গ্যাং সদস্যদের বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের ভিডিও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। কিশোর গ্যাং এর বিরুদ্ধে সংবাদ প্রচারের জেরে সাংবাদিকের বাসায় হামলা ও গুলিবর্ষণের মতো ঘটনা ঘটেছে। এই গ্রুপের সদস্যরা মশিউর/মামুন ও মোক্তারের হয়ে পল্লবী থানা এলাকায় দখল, চাঁদাবাজি, অস্ত্রের মহড়া, সসস্ত্র শোডাউন, সন্ত্রাসী কর্মকান্ডের মতো ভিবিন্ন অবৈধ কার্যক্রম করে আসছে।
“ফোর স্টার গ্রুপ” এর সক্রিয় সদস্যদের পিসিপিআর পর্যালোচনায় জানা যায় গ্রেফতারকৃত আসামি মোঃ বিজয় “ফোর স্টার” গ্রুপের সক্রিয় অস্ত্রধারী সদস্য এবং বিভিন্ন মিশনে সামনের সারিতে থাকে বর্তমান চোরা সেলিম ও বাঘা মনিরের হয়ে কিশোর গ্যাং গ্রুপ পরিচালনা করে। মোঃ রমজান “ফোর স্টার” গ্রুপের সক্রিয় সদস্য বর্তমান চোরা সেলিম ও কাশেমে হয়ে কাজ করে তার নামে নামে ২ টি মামলা আছে। মোঃ ফজলে রাব্বি চিকু “ফোর স্টার” গ্রুপের সক্রিয় অস্ত্রধারী সদস্য এবং কাশেম, বাঘা মনির ও প্রকাশের সাথে কাজ করে তার নামে পল্লবী থানায় ০১ মামলা আছে। মিশন ওরফে চোর মিশন “ফোর স্টার” গ্রুপের সক্রিয় চোর গ্রুপ পরিচালনা করে এবং ঝিলপাড় আনবিক বড়িতে চোরাইমাল কেনাবেচা করে তার নামে দুইটি দস্যুতার মামলা আছে। মোঃ বিজয়ের নামে পল্লবী থানায় ০২ টি মামলা রয়েছে। মোঃ জুয়েল রানা ওরফে কাল্লু জুয়েল “ফোর স্টার” মোক্তার গ্রুপের সক্রিয় অস্ত্রধারী সদস্য বর্তমান সে মোক্তারের অন্যতম সদস্য সাবু ও পাগলা মামুনের হয়ে কাজ করে।
।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে। অদূর ভবিষ্যতেও এরুপ কিশোর গ্যাং এর বিরুদ্ধে এসআরবি-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।