মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ: বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম: বিস্তারিত সংবাদ আসছে মোহাম্মদপুর মিথ্যা মামলা দিয়ে বাড়ি দখলের চেষ্টা: জলসিঁড়ি আবাসনে ড্রিমার প্রপার্টিজ লিমিটেডের প্রথম প্রকল্প ‘ড্রিমার সাদমীম গার্ডেন’-এর হ্যান্ডওভার সম্পন্ন: ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’: প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ: অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির: মহাখালীতে ডেঙ্গু নিধনে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি, প্রতি সপ্তাহে চলবে কার্যক্রম: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতি আটক:

জলসিঁড়ি আবাসনে ড্রিমার প্রপার্টিজ লিমিটেডের প্রথম প্রকল্প ‘ড্রিমার সাদমীম গার্ডেন’-এর হ্যান্ডওভার সম্পন্ন:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

দেশের অন্যতম শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠান ড্রিমার প্রপার্টিজ লিমিটেডের জলসিঁড়ি আবাসন প্রকল্পের সর্বপ্রথম আবাসিক ভবন ‘ড্রিমার সাদমীম গার্ডেন’-এর আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠান (হ্যান্ডওভার সিরিমনি) সম্পন্ন হয়েছে। শুক্রবার ২০ নভেম্বর ২০২৬ এক অনাড়ম্বর ও আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে ফ্ল্যাট মালিকদের কাছে তাঁদের স্বপ্নের আবাসনের চাবি বুঝিয়ে দেওয়া হয়।

 

জলসিঁড়ি আবাসনের সেক্টর-১১, রোড-৪১০-এর ১১ নম্বর প্লটে নির্মিত ‘ড্রিমার সাদমীম গার্ডেন’ একটি আধুনিক জি প্লাস এইট (G+8) ভবন। উত্তর-দক্ষিণমুখী (নর্থ-সাউথ ওপেন) প্রতিটি ইউনিটের আয়তন ২,৮৫০ বর্গফুট, যা পর্যাপ্ত আলো ও বাতাসের প্রবাহ নিশ্চিত করে। বাসিন্দাদের আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাত্রার কথা বিবেচনা করে ভবনটির ছাদে (রুফটপ) একটি আকর্ষণীয় সুইমিং পুলসহ নানাবিধ আধুনিক সুযোগ-সুবিধা সংযোজন করা হয়েছে।

 

অনুষ্ঠানে ড্রিমার প্রপার্টিজ লিমিটেডের সিইও এবং ফাউন্ডার ইসমাইল হোসেন জুয়েল বলেন, “গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। জলসিঁড়ি আবাসনে আমাদের প্রথম প্রকল্প ‘ড্রিমার সাদমীম গার্ডেন’ নির্ধারিত মান বজায় রেখে হস্তান্তর করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের লক্ষ্য শুধু ভবন নির্মাণ নয়, বরং আধুনিক ও নিরাপদ জীবনযাত্রার একটি অনন্য পরিবেশ নিশ্চিত করা। আমাদের ২৩টি প্রজেক্টের মধ্যে চলমান ১৭টি প্রকল্পও একই মান ও প্রতিশ্রুতি বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে একে একে গ্রাহকদের হাতে তুলে দেওয়া হবে।

 

অনুষ্ঠানে প্রকল্পের ভূমি মালিক (ল্যান্ড ওনার) মেজর মোঃ সাব্বির হাসান (অব.) তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “ড্রিমার প্রপার্টিজ লিমিটেডের কাজের মান, পেশাদারিত্ব এবং প্রতিশ্রুতি রক্ষার আন্তরিকতায় আমি অত্যন্ত সন্তুষ্ট। নির্ধারিত সময়ের মধ্যে এত সুন্দর ও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি ভবন হস্তান্তর করায় আমি প্রতিষ্ঠানের সিইও এবং ফাউন্ডার ইসমাইল হোসেন জুয়েলসহ পুরো টিমকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, জলসিঁড়ি আবাসন এলাকায় তালিকাভুক্ত ৪৯২টি প্রকল্পের মধ্যে ড্রিমার প্রপার্টিজ লিমিটেডের এককভাবে ২৩টি প্রকল্প রয়েছে, যা প্রতিষ্ঠানটিকে এই আবাসনের শীর্ষ অবস্থানগুলোর একটিতে (৭ম স্থান) নিয়ে এসেছে। এর মধ্যে ‘ড্রিমার সাদমীম গার্ডেন’ প্রথম প্রকল্প হিসেবে সফলভাবে হস্তান্তর করা হলো। বর্তমানে প্রতিষ্ঠানটির আরও ১৭টি প্রকল্পের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে, যা পর্যায়ক্রমে গ্রাহকদের কাছে হস্তান্তর করা হবে।

অনুষ্ঠানে ড্রিমার প্রপার্টিজ লিমিটেডের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্পের ভূমি মালিকগণ (ল্যান্ড ওনার), ফ্ল্যাট মালিক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা