মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ: বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম: বিস্তারিত সংবাদ আসছে মোহাম্মদপুর মিথ্যা মামলা দিয়ে বাড়ি দখলের চেষ্টা: জলসিঁড়ি আবাসনে ড্রিমার প্রপার্টিজ লিমিটেডের প্রথম প্রকল্প ‘ড্রিমার সাদমীম গার্ডেন’-এর হ্যান্ডওভার সম্পন্ন: ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’: প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ: অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির: মহাখালীতে ডেঙ্গু নিধনে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি, প্রতি সপ্তাহে চলবে কার্যক্রম: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতি আটক:

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

রাজধানী ঢাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন।

 

সোমবার (২৩ নভেম্বর) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

 

জানা যায়, থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়।

 

সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়ার এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে। বিভিন্ন সময়ে তার নামে ২২টি মামলা হয়েছে, যার ৯টি হত্যা মামলা বলে জানা গেছে।

 

চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন সুইডেন আসলাম। ১৯৮৬ সালে ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এরপর একের পর এক খুনের ঘটনায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠতে থাকে। এক পর্যায়ে কিছুদিন তিনি সুইডেনে অবস্থান করেন। সেখান থেকে ফিরে আসার পর তার নামের সঙ্গে ‘সুইডেন’ শব্দটি যোগ হয়। 

 

২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তারের পর সুইডেন আসলামকে বিভিন্ন কারাগারে রাখা হয়। পরে ২০১৪ সাল থেকে সে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিল। তার হাজতি নম্বর ছিল  ৬৬৩/২০। 

 

২০২৪ সালের ৪ সেপ্টেম্বর জামিনে মুক্তি দেওয়া হয় নব্বইয়ের দশকের আলোচিত এ শীর্ষ সন্ত্রাসীকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা