বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বিশেষ অভিযানে গ্রেফতার কৃষিবিদ ইসরাতুল আলম (কিরণ), পুলিশ বলছে তদন্ত চলছে: বাংলাদেশের রূপান্তরের স্থপতি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: শ্রীপুরে ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে জামায়াতের সাবেক নেতার পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগ স্বামীর: ঈদে ৭ দিনের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-শেয়ারবাজার: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ: পবিত্র ঈদুল আজহা আজ: ৬০ কিলোমিটারে দীর্ঘ যানজট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে: এসির গ্যাস লিকেজ হয়ে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর মাসুদ রানা যেভাবে পরিচালক পদ বাগালেন:

রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে যুবক খুন:

রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) :

 

রাজধানীর বনানীতে একটি সীসা বার এন্ড রেস্টুরেন্টে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হয়েছে “রাহাত হোসেন রাব্বি ” (৩১) নামক এক যুবক।  তিনি মহাখালী এলাকার বাসিন্দা ছিলেন। 

বনানীথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারওয়ার দেওয়া তথ্য অনুযায়ী  আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বনানীর ১১ নম্বর রোডের ১০০ নম্বর বাড়িতে অবস্থিত ৩৬০ ডিগ্রি  সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে এ ঘটনা ঘটে। 

 

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, রাহাত হোসেন রাব্বি সিসা বার থেকে নামার সময় মুন্না নামে এক যুবক সহ আরও ছয়-সাতজনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা রাব্বিকে এলোপাতাড়ি মারধর শুরু করে এবং ধারালো চাকু দিয়ে তার বাম উরুতে তিনটি এবং ডান হাতের কনুইতে একটি গুরুতর আঘাত করে। 

খুনি – মুন্না

গুরুতর আহত অবস্থায় রাব্বিকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বনানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তথ্য সংগ্রহ করছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা