রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার (৫ নভেম্বর) ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন দাম নির্ধারণ করা হবে বলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)।
চলতি বছররের ১০ মাসে ৭ বার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। আর ৩ মাস কমেছে। আবারও গ্যাসের দাম বাড়বে কিনা তা জানা যাবে আজ মঙ্গলবার (৫ নভেম্বর)।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়,সৌদি ‘আরামকো’ঘোষিত নভেম্বর (২০২৪) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ঘোষণা করা হবে।
চলতি বছরের প্রথম তিন মাস গ্যাসের দাম বেড়েছিলো। এরপর এপ্রিল, মে ও জুন এই তিন মাসে গ্যাসের দাম কমেছিলো। এরপর থেকে টানা চার মাস আবারও গ্যাসের দাম বাড়ানো হয়।
এর আগে, সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়। ২ সেপ্টেম্বর ভোক্তা পর্যায়ে সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম আগস্ট মাসের তুলনায় ৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪২১ টাকা নির্ধারণ করা হয়। আর গত আগস্ট ও জুলাইয়ে বাড়ানো হয়েছিল যথাক্রমে ১১ টাকা ও ৩ টাকা। সেসময় ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় যথাক্রমে ১ হাজার ৩৭৭ টাকা ও ১ হাজার ৩৬৬ টাকা।
২০২৩ সালে ৫ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে ৭ দফা। গত বছরের জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুন ও জুলাই মাসে কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম বেড়েছিল ফেব্রুয়ারি, মে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে।