সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী: এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় অর্ধেক ফেল! পাসের হার ৫২.১২ শতাংশ?: তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই): বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তার তাহসিফের মরদেহ উদ্ধার: সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি: কাশিমপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট: সরাইল থানায় ঢুকে ওসিকে ‘চোর‘ বলে শাসালেন রুমিন ফারহানা:

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এডিএন টেলিকম:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

বিদেয়ী সপ্তাহে (২৬ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মাঝে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড।

 

সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড় ১০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ১১ শতাংশ।

 

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

 

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড।সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৪০ শতাংশ।

 

সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্স অ্যান্ড পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৩৯ শতাংশ।

 

এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংক পিএলসি ৭ কোটি ৮৮ লাখ টাকা, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড ৭ কোটি ৮০ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশন লিমিটেড ৭ কোটি ৭৪ লাখ টাকা, মালেক স্পিনিং লিমিটেড ৬ কোটি ৫৩ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংক পিএলসি ৬ কোটি ৩৫ লাখ টাকা, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৫ কোটি ৯৩ লাখ টাকা এবং এসিআই লিমিটেড ৫ কোটি ৮৬ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা