শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দায়িত্বশীল সাংবাদিকতা ও নতুন বাংলাদেশের প্রত্যাশা আব্দুল আজিজ: মিরপুর- ১৩, বিআরটিএ’র মালিকানা বদল শাখার কর্মকর্তা মোহাম্মদ রঞ্জুর দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা নেননি কর্তৃপক্ষ, কারণটি রহস্যজনক : নিত্যপণ্যের ট্যাক্স কমানো বাজেটও বিরোধী দলের ভালো লাগে না: প্রধানমন্ত্রী: কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী: ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ তিন পুলিশ প্রত্যাহার, আটক ১: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালকের সিন্ডিকেটের মাধ্যমে প্রশিক্ষণ তহবিল হরিলোটে অভিযোগ, দুর্নীতি ও অনিয়মের জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া দরকার : রাজধানীর হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশ দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ: ৪০ পরিবারের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ লুটপাট, দখল ও নির্যাতনের অভিযোগে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি: হাজারীবাগে সাংবাদিকের উপর হামলা স্থানীয় আওয়ামী লীগ নেতার: শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড:
সাউন্ডবাংলা-গ্লোবাল এডুকেশন হাব শিক্ষা সম্মাননা অনুষ্ঠিত:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক:

সাউন্ডবাংলা-গ্লোবাল এডুকেশন হাব-সিডনি মেধাবীবাংলা শিক্ষা সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।এসএসসি-এইচএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করার লক্ষ্যে ১৪ নভেম্বর সকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন দৈনিক জনতার সংবাদ-এর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী। জাতীয় শিক্ষাধারার আহবায়ক শান্তা ফারজানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দৈনিক সংবাদ দিগন্তর সম্পাদক ও প্রকাশক এবিএম মনিরুজ্জামান, যুগ্ম সচিব খায়রুল হাসান, দি ইউনিভার্সিটি অব কুমিল্লার স্কুল অব বিজনেজ স্টাডিজ বিভাগের ডীন অধ্যাপক শেখ মাহমুদ আলম, গ্লোবাল এডুকেশন হাব সিডনির সিইও বেলাল হোসেন ঢালী, অধ্যক্ষ আমির হোসেন, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান, এস এ মান্নান ক্যাডেট স্কুল এ্যান্ড কলেজ-এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শেখ সাইফুল ইসলাম অহিদ ও রূপনগর স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠতা ও অধ্যক্ষ এএসএম তুহিন। দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক কলামিস্ট মোমিন মেহেদীর সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন সেভ দ্য রোড এবং সাউন্ডবাংলা সবার স্কুল-এর উপদেষ্টা কবি সাইফুল ইসলাম চৌধুরী। কবিতা পাঠসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন কবি আবদুল মান্নান, ডা. নূরজাহান নীরা, সোনিয়া দেওয়ান প্রীতি, ওয়াজেদ রানা, উজ্জল গোমেজ, জাতীয় শিক্ষাধারার সদস্য মিশরাত জাহান পাথার। বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, ফরিদপুরসহ বিভিন্ন জেলা থেকে প্রায় শতাধিক শিক্ষার্থীকে ‘শিক্ষা সম্মাননা’ প্রদান করা হয়। এয়াড়াও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘শিক্ষাবন্ধু’ সম্মাননা প্রদান করা হয় সাউন্ডবাংলা- গ্লোবাল এডুকেশন হাব-সিডনির উদ্যোগে। আয়োজনটি বাস্তবায়নে ছিলো জাতীয় শিক্ষাধারা, দৈনিক পূর্বাভাস ও স্বপ্নালোক। এসময় অতিথিবৃন্দ বলেন, নতুন প্রজন্মের প্রকৃত প্রতিনিধিদের সমন্বয়ে এগিয়ে চলছে ছাত্র-যুব-জনতার জ্ঞানবন্ধুৃ সাউন্ডবাংলা ও গ্লোবাল এডুকেশন হাব-সিডনি। তাদের এই যৌথ আয়োজনে প্রকৃত মেধাবীরা অনুপ্রাণিত হবে বলে বিশ^াস করি। সেই সাথে প্রত্যাশা করি এমন উদ্যেগ গ্রহণের মধ্য দিয়ে আলোকিত বাংলাদেশ গড়ার ভূমিকা অব্যাহত রাখবে এই শিক্ষা-সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো।

ফেসবুকে আমরা