শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপণ্যের ট্যাক্স কমানো বাজেটও বিরোধী দলের ভালো লাগে না: প্রধানমন্ত্রী: কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী: ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ তিন পুলিশ প্রত্যাহার, আটক ১: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালকের সিন্ডিকেটের মাধ্যমে প্রশিক্ষণ তহবিল হরিলোটে অভিযোগ, দুর্নীতি ও অনিয়মের জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া দরকার : রাজধানীর হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশ দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ: ৪০ পরিবারের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ লুটপাট, দখল ও নির্যাতনের অভিযোগে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি: হাজারীবাগে সাংবাদিকের উপর হামলা স্থানীয় আওয়ামী লীগ নেতার: শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড: প্রথম ১০০ দিন: প্রত্যাশা, উদ্যোগ ও বাস্তবতার পরীক্ষায় সরকার: বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে:

এয়ারটেলের গেমিং ব্র্যান্ড অ্যাম্বাসেডর এওয়ান ইস্পোর্টস:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

ঢাকা, ২২ জানুয়ারি ২০২৬: দেশের সফল পাবজি মোবাইল গেমিং দল এওয়ান ইস্পোর্টস-এর সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা পিএলসির তারুণ্যনির্ভর ব্র্যান্ড এয়ারটেল। এই অংশীদারিত্বের আওতায় এ ওয়ান ইস্পোর্টস বিভিন্ন টুর্নামেন্ট, লাইভ স্ট্রিম ও ডিজিটাল কনটেন্টে আনুষ্ঠানিকভাবে এয়ারটেলের প্রতিনিধিত্ব করবে। দেশে-বিদেশে যেখানেই দলটি খেলবে, সেখানে তারা এয়ারটেলের গেমিং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবে।

এ ওয়ান ইস্পোর্টস পাবজি মোবাইলের একটি সফল দল। দলটি প্রথম বাংলাদেশি দল হিসেবে পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপে অংশ নেয়। তারা তিনবার পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে। এ ছাড়া দলটি এয়ারটেল গেমিং এরিনার প্রথম মৌসুমের চ্যাম্পিয়ন।

বাংলাদেশে ইস্পোর্টসের পরিসর বাড়ছে। তরুণদের মধ্যে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মোবাইল গেমিং প্রতিযোগিতা। মোবাইল গেমিং ও ইস্পোর্টস কমিউনিটির সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এয়ারটেল এবং এ ওয়ান ইস্পোর্টসের এই অংশীদারিত্ব। এই সহযোগিতা বাংলাদেশের গেমার ও ইস্পোর্টস কমিউনিটির প্রতি এয়ারটেলের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির অংশ।

এ বিষয়ে এ ওয়ান ইস্পোর্টসের দলনেতা মো. আবদুল জব্বার শাকিল বলেন, “এয়ারটেলের সঙ্গে অংশীদারিত্ব আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের গেমিং ও ইস্পোর্টসকে উৎসাহ দিয়ে আসছে। এই সহযোগিতা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সহায়ক হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা