শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপণ্যের ট্যাক্স কমানো বাজেটও বিরোধী দলের ভালো লাগে না: প্রধানমন্ত্রী: কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী: ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ তিন পুলিশ প্রত্যাহার, আটক ১: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালকের সিন্ডিকেটের মাধ্যমে প্রশিক্ষণ তহবিল হরিলোটে অভিযোগ, দুর্নীতি ও অনিয়মের জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া দরকার : রাজধানীর হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশ দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ: ৪০ পরিবারের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ লুটপাট, দখল ও নির্যাতনের অভিযোগে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি: হাজারীবাগে সাংবাদিকের উপর হামলা স্থানীয় আওয়ামী লীগ নেতার: শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড: প্রথম ১০০ দিন: প্রত্যাশা, উদ্যোগ ও বাস্তবতার পরীক্ষায় সরকার: বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে:

হবিগঞ্জে ডিবির বিশেষ অভিযানে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, মাইক্রোবাস জব্দ:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ২২ কেজি অবৈধ মাদক গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন আমতলী বাজারের বাসির মিয়া ফার্মেসির সামনে পাকা রাস্তার ওপর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি মাইক্রোবাস তল্লাশি করে ভেতর থেকে ২২ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় মাদকসহ আটক করা হয়—
১। রাজন রবি দাস (২৪), পিতা- সম্ভু রবি দাস, মাতা- লছমি রবি দাস এবং
২। অক্ষয় কর্মকার (২৬), পিতা- মতিলাল কর্মকার, মাতা- পুতুল কর্মকার।
আটককৃতরা উভয়েই হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন বৃন্দাবন চা বাগানের বাসিন্দা বলে জানা গেছে।

ডিবি পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা